× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে মন্ত্রণালয়গুলোর চুক্তি হচ্ছে আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সব মন্ত্রণালয় ও বিভাগের চুক্তি হবে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রীর পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। সব মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট সচিবরা চুক্তিতে স্বাক্ষর করবেন।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হবে, তা মূলত একটি অঙ্গীকারনামা। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ চুক্তির প্রবর্তন করা হয়েছে।

সচিব বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে ৮৪টি মন্ত্রণালয় ও বিভাগ রূপকল্প-২০২১, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা, অন্যান্য কর্মসূচি এবং সুশাসন সংহত করতে অঙ্গীকার ব্যক্ত করা হবে এ চুক্তির মাধ্যমে। আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হবে।


এ ক্যটাগরির আরো খবর..