× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

পিআইডি

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জনগণের দোরগোড়ায় সেবা

বিগত ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিলো না। সকল অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিলো। ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল বিভাগের সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে। বলেছেন ‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

‎মন্ত্রী আজ লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল ও ওয়াপদা খাল পরিদর্শনকালে এসব কথা বলেন।

‎এ্যানি চৌধুরী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন।  সে সময় কৃষকরা সেচ সুবিধা পেয়ে উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে,  এতে দেশ স্বনির্ভরতা অর্জন করেছিলো। এখন স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে।

‎মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সাথে ৫৪ জেলায় খাল খনন ও  পুনঃখনন উদ্বোধন করা হবে। খাল খনন কর্মসূচি সফল করতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

এসময় লক্ষীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..