নড়াইলের লোহাগড়ায় সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলের লোহাগড়া উপজেলায় সেহরিতে খাওয়ার সময় গলায় ভাত বেঁধে কোবাদ হোসেন কাবুল (৫৭) নামে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শেখ তসির উদ্দিনের ছেলে। লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের সমাজসেবক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজন ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় কোবাদ হোসেন কাবুল রোজা রাখার উদ্দেশ্যে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে সেহরিতে ভাত খাচ্ছিলেন। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে তার খাদ্যনালিতে ভাত আটকে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিন বাদ জোহর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া গোরস্তান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উজ্জ্বল য়ার, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
এ ক্যটাগরির আরো খবর..