× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

শরীয়তপুরে ছাত্রলীগ আহ্বায়ককে হত্যার চেষ্টা মামলায় পৌর প্যানেল মেয়রসহ ২জন হাজতে

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর জেলা ছাত্রলীগ আহ্বায়ক মহসিন মাদবরকে হত্যার চেষ্টা মামলায় ২ জন আসামীকে হাজতে নিয়েছে আদালত। বুধবার মামলার ৯ আসামী স্বেচ্ছায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়। ৭ জন আসামীকে বিশেষ শর্তে জামিন মঞ্জুর করে আর শরীয়তপুর পৌরসভা প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারীকে হাজতে প্রেরন করেন।

শরীয়তপুর কোর্ট পুলিশ পরিদর্শক কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার মামলার নির্ধারিত তারিখ ছিল না। মামলার আসামী পৌর প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, আসামী রকি, মঞ্জুর হোসেন মন্টু তালুকদার, জহির ছৈয়াল, শহীদ তালুকদার, সবুজ তালুকদার, খোকন বেপারী, তাইজুল সরকার, চুন্নু বেপারী স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার জন্য আইনজীবী এডভোকেট জহিরুল ইসলামের মাধ্যমে আবেদন করে। আদালত বাচ্চু বেপারী ও রকির জামিনাবেদন নামঞ্জুর করে হাজতে প্রেরনের আদেশ ও অপর ৭ জনকে ৫ হাজার টাকা বন্ডে স্থানীয় জিম্মায় জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবত শরীয়তপুর সরকারী কলেজে ছাত্রলীগের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ আহবায়ক মহসিন মাদবর ও সদর উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদারের সমর্থদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাস থেকে পুলিশ চার জন শিক্ষার্থীকে মাদকদ্রব্য সেবন কালে গ্রেফতার করে। এক শ্রেনীর প্রভাবশালীরা বহিরাগতদের ছাত্রাবাসে থাকার সুযোগ করে দিয়ে তাদের মাধ্যমে মাদক ব্যবসা চালায়। বিভিন্ন সময় পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার হচ্ছে অনেক ছাত্র। মুলত শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাস ও কলেজ শাখা ছাত্রলীগ দখলে রাখার জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..