× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০১৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ও স্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে “শিশুকে মায়ের দুধ খাওয়ানোঃ, টেকসই উন্নয়নের অন্যতম চাবি-কাঠি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ শর্মিষ্ঠা সাহা ও ডাঃ আহসানারা বিনতে ময়না, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও তৃপ্তি রঞ্জন সেন, স্প্রিং বাংলাদেশের মোঃ জামাল উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক নূর আলী মোড়ল, আজহারুল ইসলাম ও হালিমা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাশিয়ার নার্গিস বানু। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগী ৫০ জন মাতৃদুগ্ধপানকারী মায়েদের পুরস্কার প্রদান করা হয়। এরআগে বৃহস্পতিবার গদাইপুর মটবাটী কৃষক পুষ্টি স্কুল, বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মঙ্গলবার  রাড়–লী নাথপাড়া কৃষক পুষ্টি স্কুল ও সোমবার গজালিয়া কৃষক পুষ্টি স্কুলে অনুরূপ কর্মসূচী পালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..