× Banner
সর্বশেষ
আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী

পিআইডি

ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনানুসারে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত ও ক্ষয়ক্ষতি লাঘবে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাম্প্রতিক সময়ে দুর্যোগের ধরণ পাল্টে যাচ্ছে। দুর্যোগকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। দুর্যোগে ভয় পেয়ে হাত-পা গুটিয়ে নিলে চলবে না। দুর্যোগ প্রশমনের কৌশলগুলো রপ্ত করতে হবে। নিয়মিত মহড়া অনুষ্ঠানে মানুষের ভীতি কেটে যায়, সাহস সঞ্চার করে।

১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি’ দিবস উপলক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো’

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর মো. আশরাফ আলম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..