× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত প্রতাহার না করায় ঠাকুরগাঁওয়ে লাগাতার কর্মবিরতি চলছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্ত পরিবর্তন না করায় লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন করছেন ঠাকুরগাঁও বিদ্যুৎ বিভাগের শ্রমিক-কর্মচারিরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও বিদ্যুৎ বিভাগে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক, সহকারী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সহকারী প্রকৌশলী অরুনাংশু সেন প্রমূখ।

বক্তরা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রুপান্তরিত করার সিদ্ধান্ত প্রতাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে।

উল্লেখ্য, গত রবিবার সকাল ১০টা এই কর্মবিরতি শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..