সীমান্তে অভিযান চালিয়ে রায়হান (২৬) নামের এক ব্যক্তিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি চেকপোস্টসহ আন্দুলিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ ও আসামী আটক করা হয়।
আটককৃত আসামী রায়হান ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হাটযাদবপুর এলাকার বেতবাড়িয়া গ্রামের মোস্তফার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, এসকল অভিযানে ভারতীয় ৫ কেজি গাঁজা, ১৬১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৫টি পোশাক সামগ্রী, ১টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ৫২৪টি বিভিন্ন ধরনের ওষুধ, ১০০টি চকলেট এবং ১ হাজার ২৫৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ক্যটাগরির আরো খবর..