নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম থেকে জীবন বদলের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন মো. শাকিব উদ্দিন। সেখানে দীর্ঘদিনের প্রচেষ্টায় প্রফেশনাল মার্কেটিংয়ের নানা বিষয়ে দক্ষতা অর্জন করেন।
এক সময় নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করেন `গ্লোবাল ট্রেড’ নামের আন্তর্জাতিক মার্কেটিং এজেন্সি। এই এজেন্সির মাধ্যমেই তিনি যুক্ত আছেন বিশ্বের জনপ্রিয় সব কোম্পানির সঙ্গে।
এক বুক স্বপ্ন আর পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘ সংগ্রাম আর অধ্যবসায়ের পথ পেরিয়ে আজ তিনি যিনি গড়ে তুলেছেন মিলিয়ন ডলারের ব্যবসা। ফলে আজ শাকিব একজন সফল মার্কেটিং উদ্যোক্তা।
যে তরুণ উদ্যোক্তা লক্ষ-কোটি তরুণের মনে স্বপ্নের বীজ বুনে চলে আপন কর্মগুণে।শুধু তাই নয়, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সঙ্গে ফ্ল্যাট বিক্রির মার্কেটিং পার্টনার হিসেবেও রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। শাকিব উদ্দিন বলেন, শুরুর সময়টা অনেক কঠিন ছিলো।
বুঝে উঠতে পারছিলাম না, কোথা হতে আরম্ভ করবো। ধৈর্য ধরে শিখেছি, কাজ করেছি। ১২ বছরের বেশি সময় পেরিয়ে গেছে; এখন গর্ব করে বলতে পারি, আমি একজন সফল মার্কেটার।
বর্তমানে দুবাই প্রবাসী এই উদ্যোক্তা হয়ে উঠেছেন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা। তিনি মনে করেন, গ্রামের ছেলে হয়েও বিশ্বজয় সম্ভব—শুধু প্রয়োজন পরিশ্রম, দক্ষতা আর সঠিক পথচলার মানসিকতা।
সম্প্রতি শাকিব উদ্দিনের প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড’ এর তত্ত্বাবধানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কক্সবাজারে নির্মিত হতে যাচ্ছে ‘ক্রাউন বে হোটেল এন্ড রিসোর্ট’।
শাকিব উদ্দিন এবং কিছু বাংলাদেশী উদ্যোমী তরুণেরা একটি নতুন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করছে অভিজাত অনন্য স্থাপত্য ‘ক্রাউন বে হোটেল এন্ড রিসোর্ট’ এর।নীল জলরাশি আর লোনা হাওয়ায় ঘেরা কক্সবাজার।
যেখানে প্রকৃতি আর আধুনিকতা মিলেমিশে একাকার। ‘ক্রাউন বে হোটেল এন্ড রিসোর্ট’ কেবল একটি রিসোর্ট নয়, ১০০০টি লাক্সারি রুম আর ১০০টিরও বেশি আধুনিক নাগরিক সুবিধার সমাহার নিয়ে আভিজাত্যেরে এক নতুন সংজ্ঞা।
আবাসন মানেই শুধু ইট-পাথরের দেয়াল নয়; তাই আধুনিক ফাইভ স্টার সুবিধার বাইরেও নিশ্চিত করেছে আধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল, কিডস জোন, প্রযুক্তি নিরাপত্তা,
ফিটনেস সুস্থতা থেকে শুরু করে … সব আধুনিক চাহিদার পূর্ণাঙ্গ সমাধান এক ঠিকানায়।
এই স্বপ্ন শুধু উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ নয়!
স্বপ্নবাজ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে নিয়ে এসেছে অবিশ্বাস্য সুযোগ। মাত্র ৫০ হাজার টাকা বুকিং মানি এবং মাসিক ১০ হাজার টাকার কিস্তিতে আপনিও হতে পারেন এই মেগা প্রজেক্টের শেয়ারহোল্ডার। আজকের বিনিয়োগ, আগামীর নিরাপত্তা।
আর এই বিশাল উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি করবে প্রায় ১০,০০০ বেকার যুবকের। স্বাবলম্বী হবে হাজারো পরিবার।
ক্রাউন বে হোটেল এন্ড রিসোর্ট—স্বপ্ন যেখানে ডানা মেলে সমুদ্রের বিশালতায়।