× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্ত কৃষ্ণা স্কুলে যাবে আবার

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: বিয়ের আয়োজন সব ঠিকঠাক। বর আসবে। ঠিক সেই মুহুর্তে ভ্রাম্যমান আদালত হাজির হয়ে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করে দিল। এ সময় মেয়ের পিতা সুনীল দাসকে এক হাজার টাকা জমিমানা করে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোর্দ্দরায়গ্রামে। আর বাল্য বিবাহের এ অভিশাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণা আবার স্কুলে যাবে।

থানা পুলিশ জানান, সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বারবাজারের ঠিকডাঙ্গা গ্রামের নেপাল দাসের ছেলে নির্মল দাসের বিয়ে হচ্ছিল একই উপজেলার খোর্দ্দরায়গ্রামের সুনীল দাসের মেয়ে কৃষ্ণা দাসের (১৩) সাথে।

বাল্য বিবাহের এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে হাজির হন কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহের আয়োজন করায় মেয়ের পিতা সুনীল দাসকে এক হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন জানান, বাল্য বিবাহের আয়োজন করায় মেয়ের পিতাকে এক হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচকিলা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..