মাগুরা প্রতিনিধিঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে সোমবার মাগুরার শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা-ঝিনাইদহ সড়কের জেলা পরিষদের সমনে মাগুরা আদর্শ কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা বিদ্যালয়, সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগ, শুভেচ্ছা স্বুল, এমআর রোড়ে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারী বালিকা বিদ্যালয়, এজি একাডেমি, দুধমল্লিক বালিকা বিদ্যালয়, পারনান্দুয়ালী হাইওয়ে সড়কে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় মাগুরা শাখা, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয় মানববন্ধন সমাবেশের আয়োজন করে।
আদর্শ কলেজের সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, উপাধ্যক্ষ কাবিয়ার রহমান, অধ্যাপিকা হামিদ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো:রেজাউল ইসলাম।
সরকারী কলেজের সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বিজন সরকার, অধ্যাপক মোল্লা সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা, যুগ্ম সম্পাদক জাহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।