× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুর বিমানবন্দরে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হন এই নবদম্পতি। এ সময় তারা হাত নেড়ে এবং হাত জোড় করে উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের অভিবাদন জানান।

গত বৃহস্পতিবার উদয়পুরের আইটিসি মেমেন্টোস হোটেলে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে সকালে তেলুগু রীতিতে এবং সন্ধ্যায় রাশমিকার সংস্কৃতি অনুযায়ী কোডভা রীতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলোর নানা মুহূর্ত এই তারকা জুটি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের আয়োজনে ছিল নানা বৈচিত্র্য। অতিথিদের জন্য জাপানিজ ডিনার, পুল ভলিবল এবং ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল।

গত মঙ্গলবার সন্ধ্যায় জমকালো সংগীত অনুষ্ঠানের পর বুধবার হলুদ ও মেহেদী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন রেড্ডি ও অ্যানিম্যাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, পরিচালক তরুণ ভাস্কর, রাহুল রবীন্দ্রন এবং অভিনেত্রী ইশা রেব্বাসহ আরও অনেকে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম পরিচয় হয় বিজয় ও রাশমিকার। এরপর ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করেন তারা। তাদের অভিনীত ‘গীতা গোবিন্দম’ সিনেমাটি বক্স অফিসে ১৩২ কোটি রুপির বেশি ব্যবসা করে ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার সেই রসায়ন এবার বাস্তবেও রূপ নিল।


এ ক্যটাগরির আরো খবর..