× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়জাপানে ২০৪০ সালের মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখ যুবশক্তির প্রয়োজন হবে।  বৈঠকে বাংলাদেশের প্রায় ২ দশমিক ৩ মিলিয়ন বেকার যুব শ্রমশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করার ওপর গুরত্বারোপ করা হয়।

এজন্য টিটিসিগুলোতে জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণের ক্ষেত্রে যেসব অপ্রতুলতা রয়েছেতা দূরীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াসভায় জাপানি ভাষা শিক্ষা ও অন্যান্য প্রশিক্ষণ দেওয়ার জন্য যে ২০০ বেসরকারি ট্রেনিং সেন্টার/প্রশিক্ষণ কেন্দ্র ও বিদেশে শ্রমিক প্রেরণকারী এজেন্সি সংস্থা রয়েছেতাদের কাছ থেকেও সহযোগিতা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

উল্লেখ্যসভায় নবগঠিত জাতীয়তাবাদী সরকারের নির্বাচনি ইশতেহারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ২০টি কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..