× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: সারা দেশের ন্যায় মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন  ধুমকেতু সহ ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়।

একই সময়ে মেহেরপুর-কাথুলী সড়কে পৌর ডিগ্রী কলেজ আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন কলেজ অধ্যক্ষ একরামুল আযীম। উপাধক্ষ্য মোঃ মহসিন আলী, সহকারি অধ্যাপক মাসুদ রেজা, প্রভাষক আলীবদ্দীন সহ শিক্ষক, কমকর্তা, কর্মচারী, ছাত্র ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। একই ইস্যুতে সদর উপজেলার রাধাকন্তপুর গ্রামে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আর.আর মাধ্যমিক বিদ্যালয়। এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক আলমগীর কবীর, ধর্মীয় শিক্ষক বদরুল ইসলাম, সহকারি শিক্ষক রাহিনুর রহমান জামান পোলেন সহ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি দ্বীনদত্ত ব্রীজের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে এ.আর.বি কলেজ। মানববন্ধনে নেতৃত্ব দেন কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মেহেরপুর ট্যাকনিকেল স্কুল এন্ড কলেজ, হাসপাতাল সড়কে জেলা স্বাস্থ্য বিভাগ, পৌরসভার সামনে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, হোটেলবাজার সড়কে জিনিয়াস ল্যাবরোটরি স্কুল এন্ড কলেজ, মহিলা কলেজ চত্বরে মেহেরপুর সরকারি মহিলা কলেজ, সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ছবি- ৪ ঃ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালির একাংশ ।


এ ক্যটাগরির আরো খবর..