× Banner
সর্বশেষ
যশোরের শার্শার কায়বা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১২৩ বোতল ভারতীয় ESKUF সিরাপ উদ্ধার আইসিএসবি কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নড়াইল জেলা সদর হাসপাতালে ৪৫ জন কর্মীর পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা – বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন – বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন ভাষাশত্রু বন্ধু আর ভাষা সহযোগী শত্রু রেখে শহীদদের শ্রদ্ধা আজ ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

ভাষা শহীদদের প্রতি পার্বত্যমন্ত্রী মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা নিবেদন

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
দীপেন দেওয়ান এর শ্রদ্ধা নিবেদন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি।

আজ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর।

মন্ত্রী দীপেন দেওয়ান বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদনকালে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..