× Banner
সর্বশেষ
দোষী হলে দলমত না দেখে ব্যবস্থা নিন – পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা – প্রধানমন্ত্রী থেমে থাকব না,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়ব – ত্রাণমন্ত্রী কালীগঞ্জে নবাগত এমপি আবু তালিবের বাজার তদারকি শপথ গ্রহণ শেষে শ্যামনগরে এমপি গাজী নজরুলকে সংবর্ধনা রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট,দুই ব্যবসায়ীকে জরিমানা ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কর্মসূচি গ্রহণের নির্দেশনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব শার্শায় দুর্বৃত্তদের হামলায় পল্লী চিকিৎসক আলামিন নিহত,আটক ৩ শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুর রহমানকে গণসংবর্ধনা

শার্শা প্রতিনিধি 

শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুর রহমানকে গণসংবর্ধনা

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুর রহমানকে গণসংবর্ধনা

যশোরের শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে জনতা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বাসীর ব্যানারে অনুষ্ঠিত গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখার আমির উপাধাক্ষ ফারুক হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারী জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান পুলিশ-প্রশাসন-সাংবাদিক ও স্থানীয় জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সহযোগিতায় ন্যায় ও ইনসাফের সহিত একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে। নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তিনি অতীত ভুলে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় নবনির্বাচিত এমপি বলেন, “আমি কোনো দল, মত বা গোষ্ঠীর এমপি নই-আমি শার্শার সাড়ে চার লাখ মানুষের প্রতিনিধি। সে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি-যেই হোক; হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান-সবাই সমানভাবে ন্যায়বিচার পাবে।” তিনি কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
চাঁদাবাজি প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে আজীজুর রহমান বলেন, “শার্শার কোনো বাজার বা ঘাটে চাঁদাবাজি চলবে না। কেউ অপচেষ্টা করলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে কঠোর ব্যবস্থা নিতে।” তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম, বেনাপোল পোর্ট থানা আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..