× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

ব্যাপক বিস্ফোরণ কাবুলে বিদেশি সেনাদের সেবাকেন্দ্রে

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক সেবাকেন্দ্রে ট্রাকবোমা হামলা চালিয়েছে। ওই সেবাকেন্দ্রটি মূলত বিদেশি সেনারা ব্যবহার করতেন। স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর এ হামলা চালানো হয়।

বিবিসি জানিয়েছে,  রাত ১টা ২৫ মিনিটে কাবুলে বিদেশি সেনা ও প্রতিষ্ঠানে কর্মরতদের আবাসিক এলাকা নর্থগেট হল এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তালেবানরা সেখানে একটি ট্রাকবোমা হামলা চালায়। তালেবানরা দাবি করেছে, বোমা হামলার পর তাদের যোদ্ধারা ভেতরে লড়াই করছে।

এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ভারী অস্ত্রে সজ্জিত চার হামলাকারী নর্থগেট হল এলাকায় লড়াই করছে। সংঘর্ষে এক পুলিশ ও এক হামলাকারী নিহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। তবে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় প্রায় অর্ধশত লোক নিহত ও আহত হয়েছে।

এদিকে হামলার পরপর কাবুলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান বলেন, ‘বিস্ফোরণটি যখন ঘটে, ওই সময় আমি ঘুমাতে যাচ্ছিলাম। এরপরই বিদ্যুৎ চলে যায়। এটা ছিল অনেক বড় বিস্ফোরণ।’

প্রসঙ্গত, গত সপ্তাহে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..