× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ডেস্ক

আগৈলঝাড়া উপজেলার বিএনপির তিন নেতাকে বহিষ্কার

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপির তিন নেতাকে বহিষ্কার

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।
তিনি জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য রাশেদুল ইসলাম টিটন ও গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিমকে স্ব-স্ব পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..