× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

রুপন কর অজিত

নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচন ঘিরে নিরাপত্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার সকাল ১১টায় নগরীর এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে।

তিনি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে কাজ করছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হচ্ছে।

মেজর সৈকত আরও বলেন, সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা নেই। সংবিধানের আলোকে জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।

তিনি নির্বাচনকালীন সময় দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..