ভূ-রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কেউ হয়না। রাশিয়া ভারতের অকৃত্রিম বন্ধ এতে কোন সন্দেহ নেই তারমানে এই নয় যে জাতীয় স্বার্থে ভারত এমন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা যাতে রাশিয়া মনক্ষুন্ন হয়। জাতীয় স্বার্থ বিপন্ন করে কোন বন্ধুত্ব হয়না। ভারত বরাবরই জাতীয় স্বার্থ বিবেচনা করেই বন্ধুত্ব করে।
আমেরিকা ভারতীয় পন্যের উপর থেকে ৫০% শুল্ক কমিয়ে ১৮% করার ঘোষণা করেছে। এই ঘোষণা তখনই এসেছে যখন ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ অল ডিল চুক্তিতে আবদ্ধ হয়ে গিয়েছে। আমেরিকা যখন বুঝতে পাচ্ছে তারা ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে তখন তারা ভারতের শুল্ক কামানোর ঘোষণা করলো। এই ঘোষণার পরও যে আমেরিকাকে বিশ্বাস করা যায়না তার যথেষ্ট কারণ রয়েছে।
ভারতের সাথে আমেরিকার বানিজ্য চুক্তি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। অনেক সময় মনে হয়েছে খুব শীঘ্রই চুক্তি হয়ে যাবে কিন্তু হয়নি। তারপর ভারত যখন ইউরোপীয় ইউনিউনের সাথে চুক্তি করে বসলো তখন হঠাৎ করে যুক্তরাষ্ট্র ভারতীয় পন্যের উপর থেকে শুল্ক হ্রাসের ঘোষণা এলো।
ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প যেসব শর্তের কথা উল্লেখ করেছেন তার সাথে ভারত একমত কিনা তার কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। ট্রাম্প জানিয়েছেন শুল্ক হ্রাসের বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কিনবেন না। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রশ্নে ভারত বহুবার বলেছে ভারতের জ্বালানি নীতি পুরোপুরি জাতীয় স্বার্থ ও দামের উপর নির্ভরশীল। রাশিয়া থেকে ভারত তেল কিনবেনা এই বিষয়ে সরকারিভাবে ভারত এখনো কিছু বলেনি। ভারত চুপিচুপি এমন একটি স্পর্শকাতর বিষয়ে কোন কিছু বলবেনা এটা হতে পারেনা। তাই ট্রাম্পের এই দাবি কতটা বাস্তব সম্মত তা এখনই বলা যাচ্ছেনা।
তবে এই ঘোষণাকে ভারত আমেরিকার পুর্নাঙ্গ বানিজ্য চুক্তি বলা ঠিক হবেনা। এই নিয়ে অনেক অস্পষ্টতা রয়ে গিয়েছে। বিস্তারিত ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষন পর্যন্ত শুল্ক হ্রাসের ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছা যাবেনা।
আমেরিকার দাবি ভারত ভেনিজুয়েলা এবং তাদের কাছ থেকে তেল কিনবে। ভারত যুক্তরাষ্ট্র
থেকে আগের চেয়ে বেশি পরিমানে পন্য কিনবে মোদি নাকি সেই অঙ্গীকার করেছে। শুল্ক হ্রাসের বিনিময়ে ভারত ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মার্কিন জ্বালানি কয়লা সহ প্রযুক্তি কৃষিপন্য ও অন্যান্য পন্য আগের চেয়ে অধিক পরিমানে ক্রয় করবে। কৃষিপন্য নিয়ে ভারত কোন আপোষ করেনি বলেই এতদিন আমেরিকার সাথে বানিজ্যিক চুক্তি আটকে ছিলো। হঠাৎ করে এমন কি হলো যে ভারত আমেরিকান কৃষি পন্য ভারতে ঢুকতে রাজি হয়ে গেল। ফলে এই ঘোষণা কতটুকু ফলপ্রুসো হবে যথেষ্ট সন্দেহ রয়েছে।
ভারত এই ঘোষণার পর অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের তৈরি পন্যের উপর ১৮% শুল্ক হ্রাসের খবর জেনে আমি আনন্দিত হয়েছি। এই ঘোষণার জন্য তিনি ভারতের ১৪০কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বে শান্তি স্থিতিশীলতা ও সম্বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তার প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ন সমর্থনের কথা তিনি জানিয়েছেন।
ভারত ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ সমাপ্ত হোক সেটা চায়। রাশিয়া থেকে তেল না কিনলে যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে ভারত রাশিয়া থেকে তেল কেনা সাময়িক বন্ধ রাখতে পারে? যদি কম দামে যুক্তরাষ্ট্র বা ভেনিজুয়েলা থেকে তেল কেনার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু যদি তারপরও যুদ্ধ বন্ধ না হয় তার দায় কে নেবে এসব প্রশ্নের সমাধান না হলে পট করে আমেরিকার কথায় ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে বলে মনে হয়না।
শুল্ক হ্রাসের এই ঘোষণা ভারতের জন্য যতটা স্বস্তির বলে মনে হয় প্রকৃতপক্ষে ততটা নাও হতে পারে। কারণ আমেরিকাকে বিশ্বাস করা যায়না।