× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

জামায়াত ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে -ছরোয়ার হোসেন

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
সব ধর্মের মানুষ নিরাপদ

জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার হরণের একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না। বলেছেন ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সদরপুর সোনালী ব্যাংক চত্বরে জামায়াতের সদরপুর উপজেলা শাখার আয়োজনে ১০ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা সরোয়ার হোসেন বলেন, একটি রাজনৈতিক দল মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত। এমন কোনো অন্যায় নেই যা তারা করেনি। এসব বিষয় আজ জাতির সামনে স্পষ্ট। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের নির্মূল করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির মন্ত্রিসভায় জামায়াতের দু’জন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত দুর্নীতির কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। জামায়াতের রাজনীতি স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি।

এর আগে সদরপুর শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকা ঘুরে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।

সদরপুর উপজেলা জামায়াতের আমীর মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহ আলম, আবু বকর সিদ্দিক, ফরিদুল হুদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, এনসিপি ফরিদপুর জেলা সদস্য সচিব সাঈদ খান, খেলাফত মজলিস ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী।


এ ক্যটাগরির আরো খবর..