× Banner
সর্বশেষ
পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু

পিআইডি

দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন -গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন

দেশের মালিকানা বুঝে নিতে জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং নির্বাচনে  ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ মালিকানা  বুঝে নেওয়া সম্ভব।

মহাপরিচালক আজ  চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিন এর সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মো’মেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বক্তৃতা করেন।

মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি  নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এ নির্বাচন আগামীদিনে দেশ কিভাবে চলবে, সেই  রূপরেখা নির্ধারণ করবে । নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে মতামত জানাতে হবে।  ভোটের দিন প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালটের সাথে গণভোটে  মতামত দিতে গোলাপী রঙের একটি ব্যালট দেওয়া হবে। এ দুটি ব্যালটের মাধ্যমে জনগণ নিজেদের মতামত দেবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।

আবদুল জলিল বলেন, এবারের নির্বাচন শতভাগ উৎসবমুখর  পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল করার সুযোগ পাবে না। দুষ্কৃতকারীদেরও কোনো সুযোগ দেওয়া হবে না। এজন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন এবং ভোট প্রদানের বিভিন্ন দিক নিয়ে  মহাপরিচালকের সাথে কথোপকথন করেন।

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক রাব্বী মনির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা এসময়  উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..