× Banner
সর্বশেষ
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে – শিক্ষামন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

ভারত–বাংলাদেশ সীমান্ত নিরাপত্তায় কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

ভারত–বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, ইতিমধ্যেই অধিগৃহীত জমি আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে অবিলম্বে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর হাতে তুলে দিতে হবে।
এই নির্দেশ কার্যকর হবে রাজ্যের ৯টি সীমান্তবর্তী জেলা জুড়ে, যেখানে দীর্ঘদিন ধরে জমি হস্তান্তর নিয়ে প্রশাসনিক টালবাহানা ও রাজনৈতিক জটিলতার অভিযোগ উঠছিল। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে— জাতীয় নিরাপত্তার প্রশ্নে আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।
শুধু ইতিমধ্যেই অধিগৃহীত জমি নয়, যে সব এলাকায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনও চলছে, সেগুলিও একই সময়সীমার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অর্থাৎ, সীমান্তে কাঁটাতার বা ফেন্সিং বসানোর কাজ আর কোনোভাবেই বিলম্বিত করা যাবে না।
আদালত জানিয়েছে, এই নির্দেশ কার্যকর হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিষয়টি এপ্রিল ২০২৬-এ পুনরায় তালিকাভুক্ত করা হবে।
আইনজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই রায় রাজ্য সরকারের জন্য বড় চাপ তৈরি করল এবং সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আরও জোরালো হবে।


এ ক্যটাগরির আরো খবর..