ভারতের ইতিহাসে এই প্রথম তাজমহলে তেরঙ্গা পতাকা উত্তোলন করে দেশপ্রেমের নজির স্থাপিত হলো।
ভারতের ঐতিহাসিক প্রজাতন্ত্র দিবসে ঐতিহাসিক ভাবেই তেরঙ্গা পতাকা উত্তোলনের মাধ্যমে তাজমহলে পালিত হলো দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং সমবেত কন্ঠে উচ্চারিত হলো জাতীয় সঙ্গীত।
১৬৩২ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই প্রথম সেখানে জাতীয় পতাকা উত্তোলিত হলো। এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু কঠোর নিরাপত্তা ও আচরণ বিধি আরোপ থাকায় সেটা সম্ভব হয়নি। কিন্তু আজ সকালে অখিল ভারত হিন্দু মহাসভার কয়েকজন কর্মকর্তা জাতীয় পতাকা নিয়ে তাজমহলের মূল সমাধি চত্তরে পৌঁছে তেরঙ্গা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান পালন করেন।
তাজমহল এখন আর কোন বিদেশি সম্পত্তি নয় যে সেখানে জাতীয় পতাকা তোলা যাবেনা। তাজমহল ভারতের একটি ঐতিহাসিক জাতীয় স্মৃতি সৌধ। লাল কেল্লায় সাড়ম্বরে জাতীয় পতাকা উত্তোলিত হলে তাজমহলে নয় কেন? লাল কেল্লা যেমন জাতীয় স্মৃতি সৌধ একই ভাবে তাজমহলও তাই। হিন্দু মহাসভা দাবি করেছে মাদ্রাসা ও মসজিদে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য নাথের আহ্বানের প্রেক্ষিতে তারা এই পদক্ষেপ নিয়েছেন।
তাজমহলের গর্ভগৃহে শিবমূর্তি ছিল বলে যে দাবি করা হয় তার উপর ভিত্তি করে এটিকে ‘তেজো মহালয়’ বলা হয়। P.N.Oak লিখিত “তাজমহল” দ্য ট্রু স্টোরি বইতে দাবি করা হয়েছে যে শাহজাহান জয়পুরের মহারাজা জয় সিংহের কাছ থেকে তেজো মহালয় নামক একটি প্রাচীন শিবমন্দির দখল করে মকবরায় রূপান্তরিত করেন যা থেকে তাজমহল নামের উৎপত্তি।
কিছু গবেষণায় দাবি করা হয় তাজমহলে ত্রিশূল পদ্ম ও তুলসীর মতো হিন্দু স্থাপত্যের নিদর্শন রয়েছে। কিন্তু সুপ্রিমকোর্ট এসব দাবি নসাৎ করে দিয়েছে। অনেকের ধারণা বিরোধ এড়ানোর জন্য আদালত স্থিতাবস্থা বজায় রাখার জন্য এই দাবি নাকোজ করে দিয়েছে। প্রচলিত ধারণা তাজমহল নামটি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের নামের অপভ্রংশ।