× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
মাদারীপুরে সেনাবাহিনীর অভিযান

মাদারীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার (রাত) প্রায় ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল।

সেনা সূত্র জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার নিজ বাড়ির বাগান ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানাকে অবহিত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা


এ ক্যটাগরির আরো খবর..