× Banner
সর্বশেষ
নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ইতালি প্রবাসীর গোপনাঙ্গ কাটার দায়ে স্ত্রী আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
প্রবাসীর

মাদারীপুরে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগে ইতালি প্রবাসী যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও মেলেনি সমাধান। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ ওঠে। প্রবাসীর চিৎকার পরিবারের বাকি সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।

ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়  মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,, “অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। স্বামীর অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়াও ঘটনাস্থল থেকে রক্তাক্ত ব্লেড জব্দ করা হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..