× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ডেস্ক

মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক

সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তার আগুনে বোলিংয়ে কুপোকাত হয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা। আর স্টার্কের পারফরমেন্স তাকে করেছে ডিসেম্বর মাসের সেরা। ২০২৫ সালের ডিসেম্বরের আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।

ঠিক দুই বছর পর কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ এই পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স।

মাসসেরা পুরস্কারের দৌড়ে স্টার্ক পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে। গ্রিভস ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, আর ডাফি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেন ২৫ উইকেট।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জয়ে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেন স্টার্ক। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ ব্যাবধানে হারায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে ৩১ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জেতেন স্টার্ক।

এদিকে মাসসেরার পুরস্কার পেয়ে স্টার্ক বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়া সম্মানের। বিশেষ করে ঘরের মাঠে এমন একটি সফল অ্যাশেজ সিরিজের পর এই স্বীকৃতি পাওয়া আরও আনন্দের। নিজ দেশের দর্শকদের সামনে এমন ঐতিহ্যবাহী সিরিজ জয়ে ভূমিকা রাখতে পারা গর্বের।’


এ ক্যটাগরির আরো খবর..