ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির মামলা শুনানি শেষে সুপ্রিমকোর্টে বিচারপতিরা যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরে সংক্রান্তি আরও বেড়ে গেল। শুনানিতে যা উঠে এসেছে তা শুনে বিচারপতিরা বলেন আমরা দশ মিনিটের মধ্যে একটা আদেশ দিয়ে দিতে পারতাম কিন্তু ঘটনাটি নজিরবিহীন এবং এতটাই স্পর্শকাতর যে আমরা সব পক্ষের কথা শুনে এব্যাপারে একটা আদেশ দিতে চাই। এইজন্য সব পক্ষকে নোটিশ দিতে বলেছি এবং ৩রা ফেব্রুয়ারিতে আবার এই মামলার শুনানির দিন ধার্য্য করেছি।
আজকের শুনানিতে বিচারপতিদের নির্দেশে বলে হয়েছে, যে নথি ডকুমেন্ট ইলেকট্রনিক ডিভাইস মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন তা সংরক্ষণ করতে হবে। সেদিন ঘটনাস্থল এবং আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষনে রাখতে হবে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তা থেকে তাদের রেহাই দেয়া হয়নি। ঘটনার পর কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে বিভিন্ন থানায় যে ৪টি মামলা করেছিল তা মুলতবি ঘোষণা করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলরা মমলাটি সুপ্রিমকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাওয়ার প্রস্তাব নাকোজ করে দিয়ে বলেন। সেদিন শুনানির সময় কলকাতা হাইকোর্ট ঝন্তর-মন্তরের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফলে এই মামলা সুপ্রিমকোর্টেই অনুষ্ঠিত হবে।
ইডিকে তাদের মতো করে তদন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়। বিচারকরা মনে করিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন কোন রাজ্যে তদন্তে যান তখন রাজ্য পুলিশের কোন বাধা দেয়ার অধিকার নেই। বাধা দিলে আইনশৃঙ্খলা ভেঙে পড়বে এবং আইনের শাসন বিঘ্নিত হবে। এই প্রসঙ্গে মমতার উকিলরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তদন্ত করতে আসার জবাবে বিচারপতিরা বলেন তদন্তকারী সংস্থার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তদন্তে আসা উচিত নয় সেই সঙ্গে বিচারকরা মনে করিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে আসলে সেটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও তাদের উপর ঝাপিয়ে পড়াও ঠিক কাজ নয়।
মোট কথা তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। পরবর্তী শুনানি হবে অত্যন্ত চিত্তাকর্ষক এবং ঘটনা বহুল। সেই দিন একটি যুগান্তকারী ঘোষণা আসবে আজকের শুনানি শুনে সেটাই মনে হল।