× Banner
সর্বশেষ
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য – মির্জা ফখরুল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী

ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরাতে বিসিবির আবেদনে সারা দিচ্ছে না আইসিসি

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু

আগামী মাসে(ফেব্রুয়ারি) অনুষ্টিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ভেন্যু ভারত থেকে সরিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে এখনই সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হলেও পরিস্থিতি বর্তমানে ‘স্থিতিবস্থায়’ রয়েছে।

আইসিসি বৈঠক সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দলের ওপর কোনো সুনির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা হুমকি রয়েছে—এমন কোনো তথ্য আপাতত আইসিসির হাতে নেই। বিসিবি তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষার প্রশ্নে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেয়ার দাবি তুললেও আইসিসি জানিয়েছে, তাদের নিরাপত্তা পর্যবেক্ষক দলের মূল্যায়নে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। খবর- ক্রিকবাজ

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি এক জরুরি সভায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। চিঠিতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে কোনো বিকল্প ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়ে বলা হয়,‘খেলোয়াড়, টিম অফিশিয়াল ও বোর্ড সদস্যদের নিরাপত্তা এবং একটি নিরাপদ পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে এই স্থানান্তর প্রয়োজন।’

মঙ্গলবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আইসিসি আপাতত তাদের বর্তমান সূচিতে অটল থাকার ইঙ্গিত দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যালোচনা চলছে এবং আগামী ১০ জানুয়ারির মধ্যে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের তিনটিই হওয়ার কথা কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের মুখোমুখি হবে।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানের ইস্যুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে আইসিসিকে। তবে ইএসপিএন ক্রিকইনফোর দাবি, বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। উল্টো নাকি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেয়ার।


এ ক্যটাগরির আরো খবর..