× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

পিআইডি

আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আবেদন জমা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
নির্বাচন কমিশনে ৪২টি আবেদন জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের আজ শুরু হয়েছে। আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জমা পড়েছে ৪১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে জমা পড়েছে একটি আপিল।

যে সকল আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেগুলো হলো : ১৬ লালমনিরহাট-১ (১টি), ১৯ রংপুর-১ (১টি), ২২ রংপুর-৪ (১টি), ৩৮ বগুড়া-৩ (১টি), ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (১টি), ৫৬ রাজশাহী-৫ (১টি), ৫৮ নাটোর-১ (১টি), ৮৯ যশোর-৫ (১টি), ৯৩ নড়াইল-১ (১টি), ৯৫ বাগেরহাট-১ (১টি), ১০৪ খুলনা-৬ (১টি), ১১৩ পটুয়াখালী-৩ (১টি), ১৩০ টাঙ্গাইল-১ (১টি), ১৬২ কিশোরগঞ্জ-১ (১টি), ১৬৫ কিশোরগঞ্জ-৪ (১টি), ১৭৩ মুন্সিগঞ্জ-৩ (১টি), ১৭৬ ঢাকা-৩ (২টি), ১৮২ ঢাকা-৯ (১টি), ১৯১ ঢাকা-১৮ (১টি), ১৯৪ গাজীপুর-১ (১টি), ১৯৫ গাজীপুর-২ (১টি), ১৯৬ গাজীপুর-৩ (১টি), ১৯৮ গাজীপুর-৫ (২টি), ১৯৯ নরসিংদী-১ (১টি), ২০২ নরসিংদী-৪ (১টি), ২০৭ নারায়ণগঞ্জ-৪ (১টি), ২১৪ ফরিদপুর-৪ (১টি), ২১৬ গোপালগঞ্জ-২ (১টি), ২১৯ মাদারীপুর-২ (১টি), ২২১ শরীয়তপুর-১ (৩টি), ২২৩ শরীয়তপুর-৩ (১টি), ২৪৯ কুমিল্লা-১ (১টি), ২৫৭ কুমিল্লা-৯ (১টি), ২৬১ চাঁদপুর-২ (১টি), ২৬৫ ফেনী-১ (১টি), ২৮৮ চট্টগ্রাম-১১ (১টি) এবং ২৯৫ কক্সবাজার-২ (১টি)।

২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে আপিল দায়ের কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..