× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

সীমান্তে বিজিবির অভিযানে দুই আসামিসহ মাদক ও চোরাচালানি মালামাল আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
মাদক ও চোরাচালানি মালামাল আটক

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দুই আসামিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছে, এ অভিযানে দুইজন চোরাচালানিসহ বিদেশি মদ, ভারতীয় গাঁজা, উইনসেরাক্স কফ সিরাপ, শাড়ি, কম্বল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।
আটকরা হলো- যশোরের চৌগাছা থানার সুখপুকুরিয়া এলাকার ইন্দ্রপুর গ্রামের নবীসদ্দির ছেলে শাহিন আলম (৩০) ও একই থানার হিজলী এলাকার গয়ড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৪)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানের মাধ্যমে মাদক ও চোরাচালানি চক্র দমনে বিজিবি সফল হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..