× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থী ময়না দেবনাথের রহস্যজনক মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

রহস্যজনকভাবে না ফেরার দেশে চলে গেল জেএসসি পরীক্ষার্থী ময়না দেবনাথ। নীলফামারী সদরের   গোড়গ্রাম ইউনিয়নের যুগিপাড়া গ্রামের ইটভাটাসংলগ্ন একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আবুল দেবনাথের মেয়ে এবং গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী।
শনিবার জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। তার মা মানতি দেবনাথ বলেন, আমার কথায় সে হাতমুখ ধোয়ার জন্য টিউবওয়েল পাড়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে বাড়ির অদূরে একটি ডোবায় মেয়ের লাশ দেখে এলাকার লোকজন।
জানা গেছে ওই এলাকায় একটাই মাত্র হিন্দু পরিবার তারা । তাদের সদস্য সংখ্যাও মাত্র ৩ জন।বাবা, মা আর ওই মেয়ে। আর সেই মেয়েকে কে বা কারা ধর্ষণের পর হত্যা করে ডোবায় ফেলে দেয়।

এলাকাবাসী জানায়, সকালে ইটভাটার শ্রমিকরা কাজে এলে ওই ডোবার পানিতে মেয়েটির লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় মেয়েটির গলায় রক্ত জমাট বাঁধার দাগ দেখা গেছে।
গ্রামবাসী বলেন, এটা অত্যন্ত দুঃখ জনক। কেন এই বর্বরতা, কোন অপরাধের এত বড় শাস্তি?  তাজা একটা প্রানকে অকালে চির বিদায় নিতে হলো। এরকম দেখে আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তো এখন ভয় হচ্ছে। ওরা গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, আপন মনে খেলে বেড়ায়। সবসময় তাদের চোখে চোখে রাখা তো সম্ভব না। মানুষ নিজের মনুষ্যত্ব হারাতে হারাতে কোথায় গিয়ে পৌঁছেছে। এসবের কোন বিচার কি কোনোদিন হবে না।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..