× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

পিআইডি

বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুনে মহান বিজয় দিবস পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ দূতাবাস

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল কূটনৈতিক সম্প্রদায়, মিয়ানমারের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ইয়াঙ্গুনের কূটনৈতিক মিশনসমূহের প্রধানগণ, অন্যান্য কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মিয়ানমারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের দেশাত্মবোধক গানের ছন্দে মিয়ানমার নারী উদ্যোক্তা নেটওয়ার্ক-এর সদস্যদের নৃত্যসহ দূতাবাস পরিবারের শিশুরা নৃত্য পরিবেশন করে।

রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন। তিনি দেশ গঠনে প্রবাসীদের ভূমিকার কথা এবং তাদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

সন্ধ্যায় দূতাবাস পরিবার ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মিয়ানমারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সপরিবারে উপস্থিত ছিলেন।

ইতঃপূর্বে ১৬ ডিসেম্বর ২০২৫ বিজয় উৎসব অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ, ভিডিও তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..