× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

পাইকগাছায় ব্যবসায়ীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি; আহত- ১

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় এক নার্সারী ব্যবসায়ীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় বাড়ীর মালিক সুকুমার অধিকারী গুরুতর জখম হয়েছে। আহত সুকুমারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে, ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মঙ্গলবার দিনগত রাত ৩ টার দিকে উপজেলা গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মৃত অনীল কৃষ্ণ অধিকারীর ছেলে নার্সারী ব্যবসায়ী সুকুমার অধিকারী (৫৫) এর বাড়ীর পিছনের প্রাচীরের গেট ভেঙ্গে ভিতরে  প্রবেশ করে। পরে সুকুমার স্বস্ত্রীক যে কক্ষে ঘুমিয়ে ছিল সেই কক্ষের জানালা কেঁটে ভিতরে প্রবেশ করার সময় সুকুমার টের পেয়ে গেলে তার সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা  সুকুমারের মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করলে গুরুতর জখম হয়ে সুকুমার মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্ত্রী আত্মচিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই ডাকাতরা স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই  ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..