× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

হাদির মৃত্যুতে ভারত বিদ্বেষের প্রথম বলি দিপু দাস, চরম উৎকন্ঠায় হিন্দু সম্প্রদায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ভারত বিদ্বেষের প্রথম বলি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর ভারত বিদ্বেষের প্রথম বলি হয়েছেন দিপু দাস নামে এক হিন্দু যুবক। ওসমান হাদির দেখানো পথেই উন্মত্ত তৌহিদি জনতা ময়মনসিংহে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দিপু দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে মেরে তার লাশ দড়ি বেধে গাছে টাঙ্গিয়ে গায়ে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।
ভারতের উপর বাংলাদেশের তৌহিদি জনতার বিদ্বেষ কত নিষ্ঠুর ও গভীর তা দিপুকে হত্যার ধরন দেখেই বুঝা যাচ্ছে। এই হত্যার পিছনেই লুকিয়ে রয়েছে ভারত তথা হিন্দুদের প্রতি প্রতিহিংসার রূপ কত নৃশংস হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ।
হাদির মৃত্যুর জন্য ভারত দায়ী এমন একটি মনোভাব সারাদেশে ছড়িয়ে দেয়া হয়েছে। যার ফলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস গুলো তাৎক্ষণিক ভাবে আক্রান্ত হয়। চট্টগ্রামের ভারতীয় উপ-হাইকমিশনারের বাস ভবন আক্রান্ত হয় রাজশাহী খুলনায় দূতাবাসে মব সৃষ্টি করে ইটপাটকেল নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করে উন্মত্ত জনতা।
হাদির মৃত্যুতে বাংলাদেশে ডেইলি স্টার প্রথম আলো অফিস ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে। প্রথম আলো সংবাদপত্রের অফিসে অগ্নিসংযোগে সাংবাদিকরা আটকা পড়ে একজন মহিলা সাংবাদিক আগুনে পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল বিকেল থেকে সারাদেশে যত ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে তার মূলে ছিলো ভারতকে যারাই বন্ধু ভেবে সংবাদ লিখেছে টিভি টক শোতে ভারতের প্রতি নুনতম সমর্থন করে কথা বলেছে বা লিখালিখি করেছে তারাই আক্রান্ত হয়েছে।
ভারত বিদ্বেষের এই তান্ডব ক্রমেই বিস্তার লাভ করবে বাংলাদেশের নিরিহ হিন্দুদের উপর। গতকাল থেকে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। কখন কোথায় কার উপর বিদ্বেষের রোশানল আছড়ে পড়ে সে আশংকায় দিন কাটাচ্ছে। অনেক জায়গায় কীর্তনের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। পূজা-পার্বন বন্ধ। সারাদেশে অলিখিত আশংকায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা।
শুধুমাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ইস্যুতেই সারাদেশে উল্লেখযোগ্য যেসব হামলা ঘটেছেঃ

১) রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা।

২) প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ।

৩) ধানমন্ডি ৩২ নাম্বারে আবারো অগ্নিসংযোগ ও ভাংচুর।

৪) ছায়ানটের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ।

৫) ইন্দিরাগান্ধী কালচালার সেন্টার ভাংচুর, অগ্নিসংযোগ।

৬) উত্তরাতে ৩২টি দোকান ভাংচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ।

৭) রাজশাহীতে ডেইলিস্টার-প্রথম আলোর কার্যালয় ভাংচুর।

৮) ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবক-কে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা!

৯) চট্রগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নি-সংযোগ, ভাংচুর।

১০) সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ।

১১) নিউজ এজ সম্পাদক নুরুল কবীরের উপর হামলা।

ওসমান হাদি’র লাশ সামনে রেখে দেশে নৈরাজ্য ও অচলাবস্থা সৃষ্টি করছে কারা?


এ ক্যটাগরির আরো খবর..