× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ডেস্ক

ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল দেশ, একাধিক সংবাদপত্রের অফিসে আগুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল দেশ

ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুর খবর আসার পরেই উত্তেজনা ছড়ায় সারাদেশে। ঢাকায় একাধিক সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হাদির মৃত্যুর পরে বিক্ষোভ দেখানো হয়েছে চট্টগ্রাম এবং খুলনাতেও। রাজশাহীতে আওয়ামি লিগের অফিসে আগুন লাগানো হয়েছে বলেও খবর। ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল দেশ

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। এছাড়া, দেশের বিভিন্ন শহরেও বিক্ষোভ শুরু হয়েছে।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা,’ ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- প্রভূতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ দিকে, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় বাংলাদেশজুড়ে। হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে বলেও জানান তিনি। সেই সঙ্গেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের বাসিন্দাদের সংযত থাকার আবেদন জানান ইউনূস।

সূত্রে খবর, রাতেই ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখানো হয়। বাংলাদেশের অন্যতম দু’টি প্রধান সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’ পত্রিকার অফিসে হামলা এবং ভাঙচুর করার পরে আগুন লাগিয়ে দেওয়া হয় জানা গিয়েছে। রাজশাহীতে আওয়ামি লিগের একটি অফিসেও আগুন লাগানো হয় বলে সূত্রের খবর। বিক্ষোভকারীরা ভারত-বিরোধী স্লোগান দেওয়ার সঙ্গেই ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করার ডাক দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নীচে ফেলে দেন। এ ছাড়া, কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।

শাহবাগে চলমান বিক্ষোভের মধ্যে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এতে ভেতরে আটকা পড়েছেন সংবাদকর্মীরা।

ভবনটিতে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।

ডেইল স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েছেন। সবাই ছাদে গিয়ে উঠেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকার পুরোনো পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দু’জন আততায়ীর এক জন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। তাঁকে প্রথমে নিয়ে আসা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে । পরে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।


এ ক্যটাগরির আরো খবর..