× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

রাজিব শর্মা

চট্টগ্রামে ভারতের সহকারি হাই কমিশন অফিসে হামলা, আটক ৭

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ভারতের সহকারি হাই কমিশন অফিসে হামলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামেও সড়কে নেমেছেন তার সমর্থকরা। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন তারা। এরপর সেখান থেকে দলে দলে মিছিল করে ভারতীয় সহকারি হাই কমিশন অফিসে হামলা করেন। তবে আইনশৃঙ্খলাবাহিনী থাকাতেই অনাকাঙ্খিত হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত ১১টার পরে ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক দুই নম্বর গেট এলাকা থেকে নগরের খুলশী এলাকায় অবস্থানরত চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন ৫০ থেকে ৬০ জনের একদল তরুণ। এসময় তাদের হাতে থাকা ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুরসহ নানা ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গেই তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেন পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কি অবস্থান নেবেন তা স্পষ্ট কওে জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই রাত পৌনে ১১টার দিকে ‘ছাত্র-জনতা পরিচয়ে’ বেশকিছু ছাত্র জনতা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। একপর্যায়ে তারা হাতে থাকা ইটপাটকেল নিক্ষেপসহ কার্যালয়ের সামনে থাকা বিভিন্নস্থানে ভাঙচুর করেন। পুলিশ লাটিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন।

ভারতীয় হাইকমিশন অফিসে কর্মরত এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি জানান, হঠাৎ করে একদল লোক এসে অফিসের সামনে হামলা শুরু করলো। প্রথমেই কিছু বুঝে উঠতে পারিনি। কেন এসব হামলা হচ্ছে, কি কারনে হচ্ছে তা নিশ্চিত হওয়ার আগেই ইটপাটকেল নিক্ষেপ দেখেই আমরা নিরাপদস্থানে সরে পড়ি। অন্তত ২০০ এর বেশি ইটপাটকেল অফিসে পড়েছে। আজ ভাগ্যিস পুলিশ প্রশাসন সহযোগিতা করেছিলেন। নয়তো আমাদের বড় বিপদ হতো। এখনো(শুক্রবার দিবাগত রাত ৩টা) আমাদের পুলিশ প্রশাসন পাহারা দিয়ে রেখেছেন। আমরা বেশ আইনী সহযোগিতা পাচ্ছি।’

অন্যদিকে একই রাতে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে যান কয়েকটি দল। প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, ‘ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা, আমরা যাছাই বাছাই করছি। ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান ভারতীয় হাই কমিশনের ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

প্রসঙ্গত, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।


এ ক্যটাগরির আরো খবর..