× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ডেস্ক

নির্বাচন ঘিরে কূটনৈতিক মিশনগুলোকে সুরক্ষিত রাখতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা -পররাষ্ট্র সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
কূটনৈতিক মিশনগুলোকে সুরক্ষিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কূটনৈতিক মিশনগুলোকে সুরক্ষিত রাখতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিদেশি কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

বিকেল ৩টার কিছু পরে পদ্মায় শুরু হওয়া ওই ব্রিফিংয়ে প্রায় ২০ মিনিটের মতো সময় নিয়ে কূটনীতি ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব। সেই সঙ্গে তিনি বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আশ্বস্ত করেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উল্লেখ করেন, কিছু মিশনের দ্বারা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা উত্থাপিত হওয়ার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সেগুলো সমাধানও করা হয়েছে। কোনো উদ্বেগ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিন ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকার মিশনগুলোকে বিদেশি পর্যবেক্ষক পাঠানোর আহ্বানও জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।


এ ক্যটাগরির আরো খবর..