টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সাথে উদযাপন করেছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জাপানের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আজ (১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার) দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জাপান প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আগত অতিথিবৃন্দ উন্মুক্ত আলোচলায় অংশগ্রহণ করে বর্তমান পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, জাপানে অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ কাজে তাদেরকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য কৃতী প্রবাসী বাংলাদেশি/প্রতিষ্ঠান কে সম্মাননা প্রদান করা হয়।
এসময় দূতাবাসের কর্মকর্তা/ কর্মচারীরা উপস্থিত ছিলেন।