× Banner
সর্বশেষ
স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অ্যাপার্টমেন্টের টাকা আত্মসাতে মসজিদের দুই ইমাম

SDutta
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অ্যাপার্টমেন্ট মালিকদের ঠকিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে ধর্মীয় লেবাসধারী দুই ইমাম। এদের নাম রফিকুল ইসলাম ও আবদুল কাদির। ঢাকার পঙ্গু হাসপাতালের ইমাম আবদুল কাদির এবং শ্যামলীর নূর মসজিদের ইমাম রফিকুল ইসলাম। প্রতারক এই দুই ইমাম বসিলা গ্রীন সিটি-২ এর অ্যাপার্টমেন্ট মালিকদের ঠকিয়ে রাস্তায় নামিয়ে এনেছে। ভয় দেখিয়ে নিজেদের দখল বাণিজ্য কায়েম রেখেছে।

সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ভুক্তভোগী অ্যাপার্টমেন্ট মালিক মোহাম্মদ কাজী শামসুল কবির। ফ্লাট কমিটির সহ সভাপতি ছিলেন তিনি।

তিনি বলেন, বায়তুল আসকান নামে একটি কমিটি গঠন করি আমরা কয়েকজন অ্যাপার্টমেন্ট মালিক । সকলের সম্মতিতে আমরা রফিকুল ইসলাম কে সভাপতি ও আবদুল কাদিরকে সাধারণ সম্পাদক মনোনীত করি। এরপর এরা অ্যাপার্টমেন্টের অন্য মালিকদের সঙ্গে প্রতারণা শুরু করে। ২০১৭ সালে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হলে ২০২১ সালে তা শেষ হয়। ১০ তলা ভবনের ৩৬ অ্যাপার্টমেন্ট নির্মাণ হলে ২১টির মালিক বায়তুল আসকান কমিটির মেম্বারদের হওয়ার কথা। অত্যন্ত দু:খের বিষয় আমাদের সেই আবেদন গৃহীত হয়নি।

এদিকে অনেকটা জোর পূর্বক এই ভবনের অন্য মালিকরা অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয় । অ্যাপার্টমেন্ট মালিকরা রেজিস্ট্রির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে  চাপ দিলে এরা তৎকালীন মন্ত্রী নানক কে দেখিয়ে রেজিস্ট্রি ঠেকিয়ে রাখে। এমন পরিস্থিতিতে অ্যাপার্টমেন্ট মালিকরা আইনের আশ্রয় নিলে এরা ভয়ভীতি দেখাতে থাকে।

বর্তমান সরকারের কাছে আসকানের অর্থ বিনিয়োগকারীরা তাদের সম্পূর্ণ অর্থের হিসাব চান। পাশাপাশি তাদের ফ্লাট রেজিস্ট্রি করে বুঝিয়ে দেওয়া হোক। তাদের দাবির কোনটাই করছেন না এই দুই ইমাম। এসবের জন্য দৃষ্টান্তমূলক সাজা চান ভুক্তভোগী ফ্লাট মালিকরা।


এ ক্যটাগরির আরো খবর..