× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

খালি করে দেওয়া হলো কল্যাণপুরের জাহাজ বাড়ি

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ খালি করে দেওয়া হয়েছে যা জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত। বাসিন্দাদের কেউ কেউ স্বেচ্ছায় চলে গেছেন, বাকিদের সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে পুরো ছয়তলা ভবনটি খালি করে পুলিশ। এর পরই সেখানে পুলিশি পাহারা বসানো হয়। আর হঠাৎ করে বাসা ছেড়ে দেওয়ায় কেউ কেউ বিপদেও পড়েছেন।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহাবুব হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এটি করা হয়েছে। এ ছাড়া এখানে ঘটনার গুরুত্বপূর্ণ আলামতও রয়েছে।

অবশ্য স্থানীয় একটি সূত্র জানায়, বাড়িটির তৃতীয় তলা পর্যন্ত বিভিন্ন পরিবার বসবাস করে। আর বাকিগুলো মেস। রাতে পুলিশ এসব বাসিন্দাদের নামিয়ে দেয়। অনেকেই আবার ভয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়িটির বেশির ভাগ ভাড়াটিয়া নিম্নবিত্ত পরিবারের। একটি ফ্লোরে সাত থেকে আটটি ছোট আকারের কক্ষ রয়েছে।

৫ নম্বর রোডের ওই বাড়িটির মালিক আতাহার উদ্দিন আহমেদ। তিনি কাস্টমসের প্রাক্তন কর্মকর্তা। তবে তিনি এখানে থাকেন না। পুলিশ আতাহার ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে। এই বাড়িতে পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার সকালে ৯ জঙ্গি মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..