× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

তালায় ইউএনও’র অভিযানে হামলার শিকার ৮ কর্মকর্তাকে উদ্ধার, থানায় মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের একটি সমিতির আত্মসাতকৃত টাকা উদ্ধার করতে গিয়ে প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটরসহ ৩ ফিল্ড সুপারভাইজার বেধড়ক মারপিটের শিকার হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে।
গুত্রে জানাযায়,  সোমবার বিকেলে তালা উপজেলার চরগ্রামে একটি বাড়ী একটি খামার প্রকল্পের একটি সমিতির ম্যানেজার সন্তোষ খার পুত্র অজিত খা ওই সমিতির প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাত করে।

গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে একটি বাড়ী একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার রিয়াউদ্দীন প্রথমে  আতœসাতকৃত ওই টাকা চাইতে গেলে অজিত খা ও তার ভাই কার্ত্তিক খা তাকে প্রচন্ড মারধোর করে রিয়াজউদ্দীন  মোবাইলে এ খবর উপজেলা কো-অর্ডিনেটর জয়ন্ত ঘোষ কে জানালে জয়ন্ত ঘোষ আরো ৩ জন কর্মীকে নিয়ে রিয়াজউদ্দীন কে উদ্ধার করতে গেলে অজিত খা এলাকার রফিকুল বিশ্বাস ও লতিফ বিশ্বাসকে সাথে নিয়ে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সহ ৪ জনকে বেধড়ক মারপিট করে আটকিয়ে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন তাৎক্ষনকিভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে উদ্ধার করতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে অজিত খার স্ত্রী শিখা খাকে  আটক করা হয়েছে । এ সংক্রান্তে তালা থানায় মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..