× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ডেস্ক

একের পর এক রেকর্ড ভেঙে চলছেন ভারতের তরুণ: সূর্যবংশীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

একের পর এক রেকর্ড ভেঙে চলছেন ভারতের তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। ৫২ বলে সেঞ্চুরি করে ইতোমধ্যেই নিজের নামে লিখেছেন দ্রুততম যুব ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপে আজ ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। সূর্যবংশী ছাড়িয়ে গেছেন শুবমান গিল, শিখর ধাওয়ান এবং মায়াঙ্ক আগারওয়ালের রেকর্ড। ধাওয়ান ২০০৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৫ রান। গিল ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১৬০ রান, আর ২০০৭ সালে অজিদের বিপক্ষে মায়াঙ্ক আগারওয়ালও করেন ১৬০ রান। তিন নম্বরে থাকা রাজ বাওয়া করেছিলেন ১৬২ রান। সবার ওপরে আম্বাতি রায়ডুর ১৭৭ রানের ইনিংস।

আরব আমিরাতের বিপক্ষে ইনিংসের শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন সূর্যবংশী। ৩০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরের পঞ্চাশ তুলে সেঞ্চুরি করতে ১৪ বছর বয়সী বঁহাতি ব্যাটার খেলেন ২৬ বল।

৫৬ বলে শতক ছুঁয়ে আরও আক্রমনাত্মক হয়ে ওঠেন সূর্যবংশী। ৮৪ বলে দেড়শো পেরিয়ে যান এই বাঁহাতি। ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৯৫ বলে ১৭১ রানে আউট হন তিনি, ইনিংসে ছিল ৯ টি চার, ১৪ টি ছয়।

যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ২০০৮ সালে ১২ ছয় মারা নামিবিয়ার ব্যাটার মাইকেল হিলের রেকর্ড ভাঙেন তিনি।

সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসের সঙ্গে আরও দুই ব্যাটারের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।


এ ক্যটাগরির আরো খবর..