× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ডেস্ক

ভারতের জয়ে এখনও গুরুত্বপূর্ণ অবদান রাখা রোহিত-কোহলি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
রোহিত-কোহলি

ভারতের জয়ে এখনও গুরুত্বপূর্ণ অবদান রাখা রোহিত-কোহলিকে অবশ্য একটি দুঃসংবাদ শুনতে হতে পারে। ভারতীয় দলে শুধু ওয়ানডে খেলা এই দুই সিনিয়র ক্রিকেটারের বেতন কমছে। ২০২৪–২৫ মৌসুমের চুক্তিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছিলেন এ+ ক্যাটাগরিতে। যদিও তাঁরা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-এর পর গত জুনে এই সংস্করণ থেকে অবসর নেন। এই বছর টেস্টকেও বিদায় বলে দিয়েছেন তাঁরা।

গতকাল আইসিসির র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দুইয়ে আছেন রোহিত শর্মা-বিরাট কোহলি। ৩৮ বছর বয়সী রোহিত আছেন চূড়ায় আর  ৩৭ বছর বয়সী কোহলি দুইয়ে।  ভারতের এই দুই ‘বুড়ো’ ব্যাটার এখনও ফুরিয়ে যাননি সেটা প্রতিনিয়তই প্রমাণ করে যাচ্ছেন। মাঝে এই দুই অভিজ্ঞ ব্যাটারের ফিটনেস আর পারফরম্যান্স নিয়ে অনেকে সন্দিহান হলেও, সেই সংশয় দুর্দান্ত পারফরম্যান্সে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি হতে যাওয়া সেই সভায় বিসিসিআইয়ের এর শীর্ষ কর্মকর্তারা কোহলি ও রোহিতের চুক্তির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

২০২৪–২৫ মৌসুমে (১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) রোহিত ও কোহলি এ+ ক্যাটাগরিতে আছেন জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে। আসন্ন মৌসুমে তাদের এ+ ক্যাটগরিতে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। গত মৌসুমে তারা টেস্ট খেলার ভিত্তিতে শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন। তবে এখন শুধু রোহিত-কোহলি খেলছেন ওয়ানডেতে। তাতে তাদের গ্রেড নেমে যেতে পারে ‘এ’ তে। এক ধাপ অবনমন হলে দুই ব্যাটারের বেতন কমবে  ২ কোটি রুপি। বর্তমানে তাদের বার্ষিক বেতন ৭ কোটি রুপি।

রোহিত-কোহলির পড়ন্ত বেলায় ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিল উঠে আসছেন এ+ ক্যাটাগরিতে। পিটিআইয়ের প্রতিবেদন আরও জানিয়েছে, ভারতের সিনিয়র অলরাউন্ডার জাদেজা ও জাসপ্রিত বুমরাহও এই গ্রুপে থাকবেন। গিল পূর্বে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।

এছাড়া বিসিসিআইয়ের বার্ষিক সভায় আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। এরমধ্যে আছে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের বেতন কাঠামোর সম্ভাব্য সংস্কার এবং বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্ম সংক্রান্ত হালনাগাদ।


এ ক্যটাগরির আরো খবর..