× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

পিআইডি

মৎস্য অধিদপ্তরকে আরো টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
মৎস্য অধিদপ্তরকে আরো টেকসই

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরো টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্রাজিলসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভবিষ্যতে বাংলাদেশ আরো সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

          আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘Terminal Workshop: Community-based Climate Resilient Fisheries and Aquaculture Development in Bangladesh’- শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কোনো প্রকল্পের শেষ দিন থাকতেই পারে, কিন্তু কাজের শেষ নেই। প্রকল্পের লক্ষ্য অর্জন, মূল্যায়ন ও পরবর্তী ধাপ নির্ধারণ—এসবই প্রকৃত সফলতার মাপকাঠি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একটি চলমান সংকট; এর প্রভাব দিন দিন বাড়ছে। ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় কার্বন নিঃসরণ কমছে না। ফলে শুধু অভিযোজন নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা ও শক্তিশালীভাবে চালিয়ে যেতে হবে।

          দক্ষিণাঞ্চলের দুর্যোগপ্রবণ এলাকার করুণ বাস্তবতা তুলে ধরে মৎস্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের শক্তি, হাসি ও অদম্য প্রাণশক্তির মাধ্যমে স্বভাবগতভাবে একটি জলবায়ু-সহনশীল জাতি হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

          উপদেষ্টা বলেন, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল মৎস্য খাত সম্প্রসারণ জরুরি। বাগদা-গলদা ওয়াইল্ড বৈচিত্র্য সংরক্ষণ ও জীবিকা শক্তিশালীকরণ একসাথে চলতে হবে।  তিনি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—টেকসই ফলাফল নিশ্চিতের জন্য Impact study করার ওপর গুরুত্বারোপ করেন।

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর Valantine Achancho। কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ।


এ ক্যটাগরির আরো খবর..