× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

পিআইডি

রবি আজিয়াটা পিএলসি কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর

শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ০৬ কোটি ১৪ লক্ষ ৯৩ হাজার ৫৮০ টাকার চেক প্রদান করে।

বাৎসরিক লভ্যাংশের এ চেক আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-এর কাছে তাঁর দপ্তরে হস্তান্তর করা হয়।

মাননীয় উপদেষ্টার কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন রবি আজিয়াটা পিএলসি এর হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মোহাম্মদ রবিউল আলম এবং পরিচালক, পাবলিক অ্যাফেয়ার্স ও সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের সার্বিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”। তিনি আরও বলেন, এই অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানে ব্যবহার করা হবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনির হোসেন খান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..