× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

ডেস্ক

বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল।

রোববার (৭ ডিসেম্বর ২০২৫) ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গ) সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু।

কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া সেই পরিবেশ অনেকটাই বদলে দিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এর তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরেও কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে বড় প্রতিনিধি দল পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী।

প্রতিবছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে, যা দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়ে এবছরও বাংলাদেশের সেনাবাহিনী বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদলে পাঠানোর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়ামকে নিশ্চিত করেছে। পাশাপাশি, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধিদলটি কলকাতায় আসবে ১৪ ডিসেম্বর। বিমানবন্দরে তাদের আমন্ত্রণ জানাবেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। এরপর তারা ১৫ ডিসেম্বর ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাদের ‘মিলিটারি টাট্টু’ অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন রাজভবনে গিয়ে রাজ‌্যপালের সঙ্গে দেখাও করতে পারেন তারা। ১৬ ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে‌ বিজয় স্মারকে শ্রদ্ধাজ্ঞাপনসহ একাধিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।

প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ড ‘বিজয় মাস’ উদযাপনের অংশ হিসেবে প্রতিবছর বিজয় র‍্যালি ও বাইক মিছিলের আয়োজন করে, যা গোটা মাস ধরে চলে। সব মিলিয়ে, বিজয় দিবস স্মরণে কলকাতায় ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্যোগে একটি বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে বাংলাদেশও সক্রিয়ভাবে অংশ নেয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..