× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মধুখালী প্রতিনিধি

কলেজের আসবাপত্র বাড়ীতে নেয়ার অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
কলেজের আসবাপত্র নিজের বাড়ীতে

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোছাঃ শাহিনা বেগম কলেজ কর্তৃপক্ষের কাউকে না বলে বিকালে কলেজের কিছু চেয়ার, বেঞ্চ ও পুরাতন টিন তার নিজ বাড়ী নেওয়ার অভিযোগ উঠেছে। সংবাদ শুনে কলেজে গিয়ে সত্যতা পাওয়া যায়।

বিশস্তসূত্রে জানা যায় মোছাঃ শাহিনা বেগম কলেজের কর্তৃপক্ষের কাউকে অবগত না করে নিজের ক্ষমতার দাপটে বিকালে কলেজের কিছু চেয়ার, বেঞ্চ ও পুরাতন টিন নিজের বাড়ীতে নিয়ে যায়।

গোপনসূত্রে আরও জানা যায় কলেজের সকল সম্পদের তথ্য তালিকার খোঁজ নিলে আরও তসরূপ এর হিসাব আসতে পারে। এ ছাড়া আরও জানা যায় তিনি প্রায় ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে অজুহাত দিয়ে অতিরিক্ত টাকা আদায় করে এবং তার কাছে টাকা জমা রাখতে বলে এবং পরে কাজের সময় সে জমাকৃত টাকা আর ফেরত পাওয়া যায় না, তাছাড়া সকলকে বিভিন্ন দোহায় দিয়ে জিম্মি করে বিভিন্ন ভাবে কলেজের বিভিন্ন খাতের টাকা হাতিয়ে নিচ্ছে এমনও অভিযোগ উঠে আসে। তার একমাত্র কারন কলেজে প্রধান হিসাব রক্ষক না থাকার কারনে দিন দিন সমস্যা আরও বেড়ে চলবে এমন মন্তব্যও জন্ম নিচ্ছে ছাত্র-ছাত্রীর মনে । তাই এই সকল অপরাধের দায়ে সচেতন সমাজ এবং কলেজের কিছু ছাত্র-ছাত্রী তার শাস্তি দাবী এবং চাকুরী হতে অব্যাহতি চাই ।


এ ক্যটাগরির আরো খবর..