× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী

জঙ্গিরা ‘আল্লাহু আকবার বলে হামলা চালায়’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর কল্যাণপুরে জঙ্গিদের আস্তানায় জঙ্গিরা ‘আল্লাহু আকবার’ বলে হামলা চালায় পুলিশ অভিযানে।

মঙ্গলবার সকালে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান।

তিনি বলেন, ‘গুলশানের মতো ঘটনা ফের ঘটাতে জঙ্গিরা কল্যাণপুরে জড়ো হয়েছে- পুলিশের কাছে এমন তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ, র‌্যাব ও সোয়াত টিম এখানে (কল্যাণপুর) অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় দুই জঙ্গি বাড়ির নিচে নেমে এসে আল্লাহু আকবার বলে গুলি ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।’

মারুফ হাসান জানান, কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশের জাহাজ বিল্ডিং নামে পরিচিত ভবন রাতভর ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভোর ৫টা ৫১ মিনিটে অভিযান শুরু হয়ে ৬টা ৫১ মিনিট পর্যন্ত চলে। ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযানে বিশেষায়িত টিম সোয়াত নেতৃত্ব দেয়। এক ঘণ্টার অভিযানে ৯ জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়।

বর্তমানে ঘটনাস্থলে সিআইডি আলামত সংগ্রহ করছে। নিহত জঙ্গিদের লাশ ঘটনাস্থলেই রয়েছে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..