× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মাহমুদ খান, সিলেট

নির্বাচনের আগেই গণভোট হতে হবে -জুবায়ের

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনের আগেই গণভোট

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাদের প্রধান তিনটি কাজ ছিল-সংস্কার, ফ্যাসিবাদী দুসরদের বিচার এবং সংসদ নির্বাচন। এর মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে হতে হবে। আমাদের সে দাবি এখনও অব্যাহত আছে। বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা গত ৫-৬ মাস থেকে আন্দোলন করে আসছি। জনগণ প্রমাণ করেছে-জনগণ এ দাবির সাথে আছে। তাই নির্বাচনের আগেই গণভোট হতে হবে। ‘হ্যাঁ ভোট’ জয়যুক্ত করার জন্য দাবি চলমান থাকবে।
তিনি আরও বলেন, এ সংস্কার এক দল চায় না। ঐক্যমত কমিশনের মিটিংয়ে দীর্ঘ আলোচনার পর বলে-গণভোট আমরা ভোট বুঝি না। জনগণের কাছে প্রশ্ন, গণভোট তারা আদৌ চায় কিনা। গণভোট বুঝতে তাদের ৮ মাস লেগেছে। আমরা জনগণকে বলতে চাই-আপনারা তাদেরকে চিনে রাখেন।
তিনি বলেন, আজকে ৮ দল মানুষের আশা–আকাঙ্খায় পরিণত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..